রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে প্রবাসী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

উচ্চকন্ঠ   07-Dec-2025   108

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (৪১) বেতাই গ্রামের সফিউদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই বাড়িতে উত্তেজনা সৃষ্টি হতো।
বেতাই গ্রামের নুরুল মালিথা জানান, বিদেশ ফেরত জুয়েল পাঠানো টাকার হিসাব বড় ভাই সোহেলের কাছে চান। কিন্তু সোহেল ওই হিসাব দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপুল হোসেন জানান, রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি চরমে উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতির এক পর্যায়ে ছোট ভাই জুয়েল রান্নাঘর থেকে থাকা একটি বটি দিয়ে বড় ভাই সোহেলের ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) শামসুজ্জোহা বলেন, টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে বড় ভাই সোহেল নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছোট ভাই জুয়েলকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক...

Photo

কালীগঞ্জে পুলিশের মামলায় আতংকে পুরুষ শূন্য গ্রাম: গনগ্রেফতারের প্রতিবাদে মহিলাদের মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: এক কিশোরীকে উদ্ধারে এসে মারপিটে পুলিশ...

Photo

মালয়েশিয়া নেওয়ার নামে গুদামে বন্দি, নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

এফএনএস:কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে একটি...

Photo

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

এফএনএস: ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত