সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বড় সংকট না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি: রিজভী

উচ্চকন্ঠ   05-Dec-2025   59

Photo

এফএনএস: বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনের কাছে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌঁছান রিজভী। নিজ এলাকার সরদারপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। খালেদা জিয়ার বিদেশ যাওয়া এবং তারেক রহমানের এখনও দেশে ফিরে না আসার ইস্যু নির্বাচন অনুষ্ঠানে প্রভাব ফেলতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে রুহুল কবির রিজভী বলেন, এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, তার সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে, রমজানের আগে নির্বাচন; বিএনপি তাতে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনো ধরনের নির্যাতন খালেদা জিয়াকে দমাতে পারেনি। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যায়, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। এরপরও তিনি হাসিনার জালিয়াতির নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। দেশের পক্ষে থাকলে, জনগণের পক্ষে থাকলে আল্লাহ তাকে সম্মানিত করেন। আজকে তিনি রোগাক্রান্ত, সংকাটপন্ন, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। দেশের প্রতিটি শ্রেণিপেশার মানুষ আল্লাহর কাছে তার সুস্থতার জন্য কাঁদছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক স¤প্রদায় তার জন্য বার্তা পাঠাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় রিজভী বলেন, আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে যেন রোনাজারি, নদীর স্রোতের মধ্যে যেন সেই আকুলতা আমরা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যেভাবে দোয়া করছে, তাতে আল্লাহ নিশ্চয় দেশনেত্রীকে সুস্থতা দান করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রশ্নে রিজভী বলেন, যার মা কঠিন অসুস্থ অবস্থায়, যার চিকিৎসা দরকার। তিনি (তারেক রহমান) এখন সেটা নিয়ে ভাববেন নাকি অন্য কিছু ভাববেন? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময়ে তিনি আসবেন। এই সিদ্ধান্তটা তার। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

এফএনএস: রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াতে ইসলামীর...

Photo

ধর্ষণে জড়িতদের কোনো রাজনৈতিক শেল্টার নেই: ঝিনাইদহে আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

Photo

প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের নিন্দা মির্জা ফখরুলের

এফএনএস: দৈনিক প্রথম আলোকে ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত