রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা

উচ্চকন্ঠ   03-Dec-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনে কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। এতে জেলার সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার ৪০ জন স্টেকহোল্ডার অংশ নেয়। কর্মশালায় বক্তারা, আয়বৃদ্ধিমুলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসডিএফ এর কর্মকাণ্ড বিষয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, এসডিএফ এর যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কামাল বাশার, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাই একজন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের...

Photo

নিখোঁজ হওয়ার দুদিন পর কাপ্তাই হ্রদে মিলল বিএনপি নেতার লাশ

এফএনএস: নিখোঁজ হওয়ার দু’দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান...

Photo

নড়াইলে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রীসহ গ্রেপ্তার ২

এফএনএস: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ব্যক্তিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে...

Photo

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযানে স্কুল ব্যাগ থেকে ২ কেজি বেশি হেরোইন উদ্ভার

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত