সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

উচ্চকন্ঠ   14-Nov-2025   125

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন (২১) উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আঃ মান্নানের ছেলে। সে প্রবাসে যাওয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছে। অপরদিকে মারাত্বভাবে আহত হয়েছে তৌফিক হোসেন ও জিহাদ হাসান নামের অপর মোটরসাইকেলে থাকা দুইজন।
স্থানীয়রা জানান, সুমন হোসেন সন্ধ্যায় দিকে কালীগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। অপরদিকে কোটচাঁদপুর থেকে তৌফিক ও জিহাদ একই মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিল। তালেশ্বর বাজার এলাকায় আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আহত ২ জনকে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন বলেন, সুমন হোসেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ স্কীম হস্তান্তর ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে...

Photo

জিয়াউর রহমানের সমাধিতে ইউএসএ ইন্টার স্টেট বিএনপির শ্রদ্ধা

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে...

Photo

জননেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় রাখালগাছি ইউনিয়নে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত