মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আ. লীগের লকডাউনের প্রতিবাদে ঝিনাইদহের শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র জনতা

উচ্চকন্ঠ   13-Nov-2025   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে স্থাপিত ‘এক তর্জনি’ স্তম্ভ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভ বুলডেজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৫ আগস্ট ‘এক তর্জনি’ স্তম্ভটি ভাংচুর করা হলেও কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ বৃহস্পতিবার সকালে উচ্ছেদ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতিতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। এখনো তারা সেই কাজটিই করে যাচ্ছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা স্তুম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

office@ukantho.com


Photo

রাজধানীতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, চড়া সবজির বাজার

এফএনএস: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে।...

Photo

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন: প্রেস সচিব

এফএনএস: পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন করা...

Photo

দুই কিশোরীকে পাচারের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

এফএনএস: ঢাকায় পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে কক্সবাজারে...

Photo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এফএনএস: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত