রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার দায়ে বাদ ৭১ শিক্ষক

উচ্চকন্ঠ   21-Aug-2025   52

Photo

এফএনএস: ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এসব শিক্ষক বোর্ডের নিয়ন্ত্রণাধীন আগামী পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রæত ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের। এর বাইরে বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়নে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। প্রধান শিক্ষকদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা, মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।

office@ukantho.com


Photo

দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর...

Photo

মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কালীগঞ্জ কলাহাটা: পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার...

Photo

ইদুল আজহা উপলক্ষে কালীগঞ্জে আস সুফ্ফাহ জনকল্যাণ সংস্থার হাদিয়া বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: আস্-সুফ্ফাহ্ জনকল্যাণ সংস্থার সৌজন্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত