প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে পাতবিলা বটতলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
উচ্চকন্ঠ 10-Nov-2025 73
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরুজ্জামান নামের এক ব্যক্তি।
নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে ও আহত নুরুজ্জামান কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুইজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ১০ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও নুরুজ্জামান। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার উপর অবৈধভাবে রাখা বালির উপর মোটরসাইকেল উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার উপর পড়ে যান। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন রফিক রেজা। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোরে রেফার্ড করা হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
office@ukantho.com