মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   20-Feb-2026   80

Photo

এফএনএস: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)। স্থানীয়রা জানান, সাহরির সময় খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের মাদারহাট ব্রিজ এলাকায় কয়েকজন একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এসময় গ্রামের লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে এলাকার লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ছিনতাইকারি চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ওসি আব্দুল আলিম জানান, ভোর ৪টার দিকে খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে সড়কে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন ছিনতাইকারী দলের সদস্যরা। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করেন। পরে গণপিটুনিতে দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

দিনাজপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

এফএনএস: দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রæপের...

Photo

শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড

এফএনএস: আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের...

Photo

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ...

Photo

হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে গুরুতর আপত্তি জানাল ঢাকা

এফএসএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত