মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দিনাজপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

উচ্চকন্ঠ   12-Jul-2025   50

Photo

এফএনএস: দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। গত শুক্রবার রাত ৯টার দিকে বিএনপির কর্নেল মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রæপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত বিশ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খানসামা থানার ওসি নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‎ বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মৌবন...

Photo

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার

এফএনএস: সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের...

Photo

নোয়াপাড়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এফএনএস: যশোরের অভয়নগরে বিএনপির এক নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর,...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে শিশু গিফারীকে কুপিয়ে জখম, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিলে মাছ ধরাকে কেন্দ্র করে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত