শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

উচ্চকন্ঠ   10-Nov-2025   115

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্টিত ওই সভাতে শহর ও মহাসড়কে যানজট নিরসন, মাদক, বাল্য বিয়ে, আত্মহত্যা প্রতিরোধ এবং মাংস বিক্রেতাদের তদারকি ব্যবস্থা জোরদারকরনসহ চুরি ছিনতাই রোধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। এ ছাড়াও উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি পূরনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও বারবাজার হাইওয়ে থানার নবাগত ওসি আলমগীর কবির।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহাবুবুর রহমান মিলন, ইউ পি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু, গনমাধ্যমকর্মী জামির হোসেন, শাজাহান আলী সাজু, নয়ন থন্দকার ও হুমায়ুন কবির সোহাগসহ পরিষদের অন্যান্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর ২৫ দিনে ৩টি ভ্যান ও ১টি মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানে...

Photo

ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে...

Photo

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

এফএনএস: ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ...

Photo

ধুমপান ও তামাকাজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবীতে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত