মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অটোরিকশা ছিনতাইকালে পিটুনিতে নিহত ১, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক

উচ্চকন্ঠ   29-Mar-2025   53

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের শ্রীনগরের তন্তরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে পিটুনির শিকার হয়েছে ছিনতাইকারীরা। এতে জাফর মিয়া নামে একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অপর দুই ছিনতাইকারী জহির হোসেন ও আরিফ শিকদার। শ্রীনগর থানার ওসি শাকিল আহামেদ জানান, গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁওয়ের ফালু শেখের ছেলে মহসিন ভোরে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। খানিকটা পথ গিয়ে নওপাড়া পাকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় কলাগাছ ফেলে পথরোধ করে মহসিনকে কিলঘুষি দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। মহসিনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তিন জনকে আটক করে পিটুনি দেয়। তবে রিকশাটি নিয়ে চলে যায় অপর ছিনতাইকারী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই জাফর মিয়া মারা যায়। কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার্ড করলেও দুপুর ১২টা পর্যন্ত তাদের ঢাকা নেওয়া হয়নি। নিহত ছিনতাইকারী জাফরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির ফুলছড়ি এলাকায়। জহির শরিয়তপুরের জাজিরার গোপালপুর ও আরিফ শিকদারের বাড়ি বরিশালের মুলাদির মুন্তাজপুর গ্রামে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের ভূমিদস্যু বাহার আবার সক্রিয়: দল বদলে ফিরেছে পুরনো অপকর্মে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের...

Photo

গা ঢাকা দিয়েছে রনি সহ অন্যরা: সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের চাঞ্চল্যকর...

Photo

ঝিনাইদহে প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “সচেতনতায় সুস্থতা, যত্নে নিরাপত্তা”...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত