মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   04-Nov-2025   76

Photo

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আশিক মোল্লা পলাতক। মঙ্গলবার ভোররাতে মালিবাগের বকশিবাগ এলাকার ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার এসআই মো. মহসিন তালুকদার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী গত রবিবার দিবাগত রাত থেকে গত সোমবার দুপুর দেড়টার মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী আশিক মোল্লা তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই মো. হৃদয় খান জানান, মঙ্গলবার রাত ১০টায় পুলিশ তাদের ঘটনাটি জানায়। তিনি বলেন, ছয় বছর আগে সম্পর্কে জড়িয়ে তারা বিয়ে করেন। মেহেদী হাসান (৪) নামে তাদের একটি ছেলে সন্তান আছে। তবে বিয়ের পর থেকে আমার বোনের সঙ্গে আমাদের যোগাযোগ খুব একটা ছিল না। তিনি আরও বলেন, ঘটনার আগে শিশু মেহেদীকে তার দাদি বাড়িতে রেখে আসা হয়। পুলিশের মাধ্যমে জানতে পারি, ১ অক্টোবর তারা এই বাসায় ভাড়া উঠেছিলেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। নিহত সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খান ও রুবিনা বেগমের মেয়ে। তার স্বামী আশিক মোল্লা একই উপজেলার পালেকচর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ বলছে, পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন...

Photo

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর...

Photo

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য...

Photo

ফেব্রুয়ারি মধ্যেই প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

এফএনএস: চলতি ফেব্রæয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের (প্রথম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত