সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

উচ্চকন্ঠ   04-Jul-2025   62

Photo

এফএনএস: রাজধানীসহ আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় আকাশ হালকা মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের সবশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, ৪ জুলাই থেকে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ৫ জুলাই থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা ৬ ও ৭ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ অথবা দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রাজধানীতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, সারাদেশেই ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, আবহাওয়া অধিদফতর সম্ভাব্য বন্যা ও জলাবদ্ধতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও নদীবর্তী এলাকায় বসবাসকারীদের প্রতি বাড়তি সতর্কতার আহ্বান জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মদান, আসামি গ্রেপ্তার

এফএনএস: রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (৫০)...

Photo

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী...

Photo

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে রোপা আমন মৌসুমের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত