মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের

উচ্চকন্ঠ   29-Oct-2025   133

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জ্বল মুসল্লি (৩০)। উজ্জল মুসল্লি উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত সাহাৎ মুসল্লির ছেলে। অভিযোগটি করেছেন ওই শিক্ষার্থীর বাবা একই গ্রামের সুভাষ চন্দ্র বসু।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর বিকালে ভিকটিম মেয়েটি প্রতিদিনের ন্যায় স্কুল ও প্রাইভেট শেষে নিজ বাড়ীতে ফেরার উদ্দেশ্যে কোলাবাজার থেকে ব্যাটারী চালিত ভ্যানে ওঠে। একই ভ্যানে ওঠে আসামী উজ্জল মুসল্লি। পথিমধ্যে পারখালকুলা গ্রামের শিব মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছাইলে উজ্জল তার বুকসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। সেসময় আমার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামী উজ্জ্বল চলে যায়। যাওয়ার সময় ভিকটিমকে হুমকি দিয়ে বলে যে, এ বিষয়ে কাউকে কিছু বলাবলি করলে তার পরিবারের সদস্যদের খুন করে ফেলবো।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরের দিন ভিকটিমের বাবা থানায় উজ্জলকে আসামি করে মামলা দায়ের করেন। তবে, ঘটনাটি জানাজানি হওয়ায় আসামি আত্মগোপনে চলে গেছে। বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

পুলিশে নিয়োগে সমন্বয়কদের কাছে না যাওয়ার আহ্বান সারজিসের

এফএনএস: পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে কোনও রাজনৈতিক দলের নেতা বা...

Photo

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা...

Photo

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ২ ছাত্রদল নেতাকে পুলিশে দিলো বিএনপি

এফএনএস: চাঁদাবাজির অভিযোগ ও চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার...

Photo

হাদি হত্যা: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত