অপরাধ
বেনাপোল সীমান্তে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 27-Oct-2025 80
একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা সীমান্তের রাস্তার পাশের একটি খাল থেকে ২৭ অক্টোবর সোমবার সকালে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী খালের ধারে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে দেখতে পান অর্ধগলিত একটি লাশ ভেসে আছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মানিক কুমার সাহা জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন আগের।
তিনি আরও জানান, ঘটনার কারণ ও নিহতের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
office@ukantho.com