সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি আওয়ামী লীগ নেতা এথন বিএনপির প্রোগ্রামে

উচ্চকন্ঠ   25-Oct-2025   164

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির অফিস ও দলীয় কার্যালয় ভাংচুরসহ একাধিক মামলার আসামি আওয়ামী ওলামা-লীগ নেতা কাজি হাফিজুর রহমান বিএনপির প্রোগ্রামে। হাফিজুর রহমান হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মজিবর রহমান এর বড় ছেলে।
এঘটনায় বিএনপির সাধারণ নেতা কর্মীদের মাঝে প্রশ্ন উঠেছে তাহলে কি আওয়ামী লীগকে পূর্ণবাসন করছে ঝিনাইদহ জেলা বিএনপি?
এর আগেও বিভিন্ন প্রোগ্রামে জেলা বিএনপি সভাপতির সাথে আওয়ামী লীগ নেতাদের দেখা গেছে।
নাম না প্রকাশ্যের শর্তে বিএনপির এক নেতা জানান, সিও এনজিও থেকে ২লক্ষ টাকা ঋিন করে বিএনপিতে যোগদান করেছেন হাফিজুর রহমান।
এব্যাপারে হাফিজুর রহমানকে কল কললে তাঁর ফোন বন্ধু পাওয়া যায়।
এ ব্যাপারে জেলা বিএনপি সহ- দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী বলেন, শনিবার ঝিনাইদহ জেলা ওলামা দলের উদ্যোগে ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি হাফিজুর রহমানকে দেখা যায়। আওয়ামী লীগের নেতা ও বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি বিএনপির প্রোগ্রামে এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই।
আজ ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করেন জেলা ওলামা দল। জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, এ্যাড. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।

office@ukantho.com


Photo

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এফএনএস: আাগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে...

Photo

এই নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে: মির্জা ফখরুল

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। গতকাল...

Photo

নড়াইলে বজ্রপাতে দুই কৃষক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে...

Photo

ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না, কিশোরকে পিটিয়ে হত্যা

এফএনএস: ক্ষেতের ধান গরু খেয়েছে অভিযোগ তুলে এক নারীকে পিটিয়ে আহত করা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত