রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পানিতে ডুবে জিহাদ হোসেন নামে এক শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   25-Oct-2025   68

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে পানিতে ডুবে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশৃ জিহাদ আজমপুর গ্রামের প্রবাসী আতিয়ার রহমানের ছেলে।
পরিবার জানায়, জিহাদ বৃহস্পতিবার তার খালার বাড়ি ঘুগরী পান্তাপাড়ায় বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যার দিকে সে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। পরে দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তন্ত্র করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।

office@ukantho.com


Photo

পঞ্চগড়ে হত্যা ও গুম মামলায় সাবেক রেলমন্ত্রী ৩ দিনের রিমান্ডে

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক...

Photo

ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুগ্ধের অপার শক্তিতে, মেতে...

Photo

ঝিনাইদহে ৪টি আসনের ৩টি স্থগিত, একটিতে রনি

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন: ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি

এফএনএস: এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত