শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানব কল্যাণ সংঘ ঝিনাইদহ দারিদ্র পরিবারকে সাবলম্বি করতে ভ্যান প্রদান

উচ্চকন্ঠ   19-Oct-2025   83

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সমাজসেবামূলক প্রতিষ্ঠান মানব কল্যাণ সংঘ ঝিনাইদহের উদ্যোগে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের মোঃ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে স্বাবলম্বী করতে একটি ভ্যান প্রদান করা হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের দিনমজুর অসহায় দারিদ্র্য মোঃ মিজানুর রহমান এর হাতে এ ভ্যানটির চাবি তুলে দেন সংগঠনের আহবায়ক মোঃ সজিব হোসেন। সেসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধাক্ষ রুবাইয়েদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আকাশ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সংগঠনটির আহবায়ক সজীব আহাম্মদ বলেন. আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও একজন মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে। সমাজের অন্যরাও যেন এমন উদ্যোগে এগিয়ে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা অনেক সামাজিক কাজ করেছি। যেমন অসহায় চায়ের দোকানের মালামাল কিনে দেওয়া, দারিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা, দারিদ্র অসুস্থ মানুষকে ঔষধ কিনে দেওয়া, ভাঙা রাস্তা ইট দিয়ে সংস্কার করা, দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজ ভর্তি করে দেওয়সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি। আমরা চাই এই ধরনের কাজের মাধ্যমে হাজারও দারিদ্র অসহায় পরিবারের পাসে থেকে তাদেরকে সাবলম্বি কওে তোলার।
উল্লেখ্য, মানব কল্যাণ সংঘ ঝিনাইদহ দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও বই কিনে সাহায়তা, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

এফএনএস: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

Photo

নড়াইলে পিতা-পুত্রসহ চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তারাপুর গ্রাম পুরুষশুণ্য

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: স্বজন হারানো বেদনা নিয়ে শোকাবহ...

Photo

৮ কুকুর ছানা হত্যার ঘটনায় ব্যবস্থা নিতে আইনি নোটিশ

এফএনএস: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অজ্ঞাতে জন্ম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত