সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, টাকা লুট

উচ্চকন্ঠ   17-Oct-2025   71

Photo

এফএনএস: বগুড়ায় টিনের চাল কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় লুটে নেওয়া হয়েছে তার টাকা ও মোবাইল ফোন। গত বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম বিমলা পোদ্দার (৬৭)। তিনি ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। হিমু পোদ্দার জানান, গভীর রাতে চার থেকে পাঁচজনের একেটি দল টিনের চাল কেটে ঘরে ঢোকে। দলটি ঘরের সবাইকে (দুই ভাই ও তিন বোন) অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে। এসময় বিমলা বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ডাকাতদল। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভুসির ব্যবসা করেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয় এবং দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে টাকা ও মোবাইল ফোন লুট হয়েছে এবং এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা।...

Photo

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪, হত্যাকান্ডে চার জনের সংশ্লিষ্টতা

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দিনভর পুলিশ, র‌্যাব...

Photo

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এক সমন্বয়কের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু দুদকের

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও...

Photo

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা এক মঞ্চে, জনমনে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতাকে এক মঞ্চে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত