শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪, হত্যাকান্ডে চার জনের সংশ্লিষ্টতা

উচ্চকন্ঠ   12-Aug-2025   49

Photo

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দিনভর পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য জব্দ করা হয়। গত সোমবার রাত ১২টার দিকে সেনাবাহিনীর শেরেবাংলা নগর থানার অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডেয়ারিং টাইগার্স-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম। এর আগে, গত সোমবার দুপুর তিনটার দিকে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনের এই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা মিলেছে। তবে তদন্ত শেষে জড়িত অন্যদের পরিচয়ও জানা যাবে।
ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার: গত দুইদিন ধরে ক্যাম্পে চলা সংঘর্ষের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। তিনি বলেন, ক্যাম্পের গত দুই দিনের সংঘর্ষের সময়কার ফুটেজে যাদের দেখা গেছে তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে, একজন একজন করে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। জেনেভা ক্যাম্পে অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ০৫ জন, বাড়ি-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর...

Photo

ঝিনাইদহে ডিভোর্সী স্ত্রীকে পৈচাশিক ও বিভৎস্য কায়দায় নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পৈচাশিক ও বিভৎস্য কায়দায় ঝিনাইদহে...

Photo

সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উৎসবমুখর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত