প্রিয় ঝিনাইদহ
মালয়েশিয়ায় দুর্ঘটনায় মারা গেলো কালীগঞ্জের যুবক
উচ্চকন্ঠ 15-Oct-2025 105
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আর দেশে ফেরা হলোনা প্রবাসী সুজাত হোসেনের (৩৩)। ১৪ অক্টোবর মঙ্গলবার মালয়েশিয়ায় একটি বিল্ডিংয়ে কর্মরত অবস্থায় মাথায় নির্মান সামগ্রী পড়ে করুন মৃত্যু ঘটেছে। নিহত সুজাত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের তয়জদ্দির হোসেনের ছেলে। তার এমন মৃত্যুর খবর শোনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের সুত্রে জানা যায়, পরিবারের স্বপ্ন পূরণের আশায় প্রায় ছয় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিল সুজাত। মঙ্গলবার সে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করছিল। বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তার মাথায় উপর ভারী নির্মাণ সামগ্রী পড়ে গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ দেশে আনার জন্য পরিবারের থেকে এমব্যাসীতে যোগাযোগ চলছে। প্রতিবেশীরা জানান, সুজাত ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নম্র ভদ্র মানুষ। তার এমন মৃত্যু হবে আমরা কখনও ভাবেনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশে কর্মরত অবস্থায় কালীগঞ্জের এক ব্যাক্তির মৃত্যুর কথা শুনেছেন। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে দ্রæত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
office@ukantho.com