সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে কৃষকের অর্ধশত কলা গাছ কর্তন

উচ্চকন্ঠ   13-Oct-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর কানাইডাঙ্গা মাঠে একই গ্রামের সুলতান মুন্সি নামে এক কৃষকের কাঁন্দি মুখো জাতের প্রায় অর্ধশত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রকাশ্যে দিবালোকে কাঁন্দি মুখো জাতের প্রায় অর্ধশত কলা গাছ কেটে দিয়েছে।
সুলতান মুন্সি নামের কৃষক অভিযোগ করে বলেন, দত্তরবেড় পাড়ার মৃত, আহাম্মেদ মুন্সির ছেলে রাখালভোগা গ্রামের মৃত. পাচু খাঁর ছেলে ইউছুপ ও সোহরাব হোসেন নামের আপন দুই ভাই আমার ক্ষতের কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। তবে কি কারণে এই কলা গাছ গুলো কাটা হয়েছে তার বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি।
এ ঘটনায় কৃষক সুলতান মৃন্সি বাদী হয়ে পাঁচু খাঁর দুই ছেলের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে কৃষক সুলতান মুন্সি জানান ২০১২-২০১৩ ও ১৪ ইং সালে ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মৃত, পাঁচু খাঁর ৫ ছেলের নিকট থেকে পুরন্দরপুর ১নং মৌজার কানাইডাঙ্গা মাঠে ৩৬, ৩৭, ৩৪, ৩০, ৩১ ও ৩৩ দাগে সর্ব মোট ৮৮ শতক জমি ক্রয় করে দীর্ঘ ১২/১৩ বছর যাবত কোন ঝংঝাট ঝামেলা ছাড়াই ভোগ দখলে নিয়ে চাষআবাদ করে আসছি। কিন্তু প্রতিপক্ষরা আমাকে কোন কিছু না জানিয়ে হঠাৎ পাঁচু খাঁর দুই ছেলে ইউছুপ খাঁ ও সোহরাব খাঁ আমার লাগানো ফল মুখি ৩০/৪০ টি কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। যার আনুমানিক মুল্য ২৫/৩০ হাজার টাকা হবে।
এসময় পাশে থাকা কর্মজীবি মাঠের কৃষি কাজে নিয়োজিত লোকজনের বাঁধার মুখে পড়ে তাহারা পালিয়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে মাঠে গিয়ে দেখি তারা আমার প্রায় অর্ধশত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।
অভিযুক্ত ইউছুপ খাঁ ও সোহরাব খাঁন জানান, আমরা গাছ কেটেছি। তবে কি কারণে কেটেছি সেটা আপনাদেরকে আমরা বলতে পারবো না। পারলে আমাদের নামে লিখুন কিছুই হবেনা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম খান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত

এফএনএস: ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির...

Photo

কালীগঞ্জে বাইসাইকেল চোর আটক: জেল থেকে বেরিয়ে হত্যার হুমকি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেল চুরি...

Photo

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের...

Photo

পাবনায় বিএনপির সদস্য সচিবসহ ১০ নেতা বহিষ্কার

এফএনএস: পাবনার সুজানগরে বিএনপির দুপক্ষের মধ্যে রক্তাক্ত সংঘাতের ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত