শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   25-Sep-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি সদর হাসপাতালের শিশু, গাইনী চিকিৎসক ও এসডিএফের কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।
দিনব্যাপী এই কর্মশালায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশু অপুষ্টি হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের...

Photo

আমরা বাংলাদেশের পক্ষে, কোন দলের পক্ষে নই: মাহমুদুর রহমান

এফএনএস: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসনের...

Photo

কালীগঞ্জে আইএফআইসি ব্যাংক কর্তৃক ঈদ উপহার পেল এতিম শিশুরা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঈদের জামায় খুশির...

Photo

খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ায় নড়াইলে তিন বেকারিকে জরিমানা।

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত