প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে ইত্যাদির শুটিং স্পট থেকে চুরি হওয়া ফগ লাইট উদ্ধার
উচ্চকন্ঠ 11-Oct-2025 106
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা বটতলা এলাকায় ‘ইত্যাদি’র শুটিং চলাকালীন হারিয়ে যাওয়া একটি উন্নত মানের ফগ লাইট উদ্ধার হয়েছে।
জানাজায়, ঈসালডাঙ্গা গ্রামের মোঃ রেনী হোসেন দুই দিন আগে একটি মাঠের ভেতর ব্যাগের মধ্যে লাইটটি পড়ে থাকতে দেখে তা বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি লাইটটি পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। নাজমুল হোসেন নামের একজনের সঙ্গে যোগাযোগ করেন।
নাজমুল জানান, আমি শনিবার (১১ অক্টোবর) বিকালে বিষয়টি ‘ইত্যাদি’র পরিচালনা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই যে লাইটটি তাদেরই সরঞ্জাম। বর্তমানে লাইটটি ইত্যাদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
office@ukantho.com