সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবীতে মানববন্ধন

উচ্চকন্ঠ   11-Oct-2025   82

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় বাস্তবায়ন কমিটি।
এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনও রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান।

office@ukantho.com


Photo

কোথায় কারাগার হবে- সেটা নয়, আইন অনুযায়ী কাজ করাই মুখ্য: চিফ প্রসিকিউটর

এফএনএস: ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণার প্রেক্ষাপটে...

Photo

গণতান্ত্রিক উত্তরণে বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশে সহজে গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতিসংঘের সাবেক...

Photo

মহেশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত, আহত-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মটর শ্রমিক সদস্যের মৃত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত