সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মদান, আসামি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   11-Apr-2025   47

Photo

এফএনএস: রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (৫০) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। র‌্যাব জানায়, আসামি আব্দুল কাদের ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত¡া হয়ে পড়েন এবং পুত্রসন্তান জন্ম দেন। এরপর ধর্ষণের বিচার ও সন্তানের পিতৃপরিচয় নির্ধারণের জন্য একটি মামলা করা হয়। সেই মামলায় আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৩ সালের ৩ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা ওই ভুক্তভোগীকে (১৬) ভয়ভীতি দেখিয়ে আসামি আব্দুল কাদের (৫০) ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পুত্রসন্তান জন্ম দেন। এ ঘটনায় ধর্ষণের বিচার ও শিশুটির পিতৃপরিচয় নির্ধারণের জন্য ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। র‌্যাব আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০ বরাবর অভিযোগপত্র দেন। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

office@ukantho.com


Photo

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

এফএনএস: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার...

Photo

নড়াইলে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র...

Photo

ঝিনাইদহে জুলাই ঘোষণা পত্র: তরুন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই ঘোষণাপত্র: তরুন রাজনৈতিক...

Photo

শৈলকুপায় এ্যার্টনী জেনারেল: যারা গণতন্ত্র ও ভোটের জন্য লড়াই করেছিল ফ্যাসিষ্টরা তাদের হত্যা ও গুম করেছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এ্যার্টনী জেনারেল এ্যাড....

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত