শনিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে: সারজিস

উচ্চকন্ঠ   07-Oct-2025   69

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে, তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই। মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, যারা এভাবে দায়সারা দায়িত্ব পালন করতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট পৃথিবীতে নেই। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যেকোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, সবকিছু যাচাই-বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে...

Photo

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজী...

Photo

জুলাই সনদের টেকসই বাস্তবায়নে নতুন সংবিধান প্রয়োজন: এনসিপি

এফএনএস:জুলাই সনদের টেকসই বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে...

Photo

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা

এফএনএস: স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত