শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   06-Aug-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ ও সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জুলাই শহীদ রাকিবুল হোসেনের গর্বিত পিতা আবু বকর সিদ্দিক, শহীদ শুভশীলের মা সাধনা রাণী শীল, শহীদ সাব্বির হোসেনের ভাই তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, নাঈম আহম্মেদ, ছাত্র অধিকার নেতা আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন ও শারমিন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যদি প্রত্যেক নাগরিকের বক্তব্য শুনতে পারি, তাদেরকে বাধাঁহীনভাবে সমান সুযোগ দিতে পারি। কোন রকম বৈষম্য না রেখে নাগরিক সুবিধা দিতে পারি তা হলে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না। স্বৈরাচারের অনুসঙ্গ তৈরী হবে না। বিগত জুলাইয়ের ৩৬ দিনে যদি মানুষের চিন্তার খোরাক না দেয় সেটা আমাদের জন্য দূর্ভাগ্যের। এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা বেঁচে আছে তাদেরকে পূণর্বাসন করতে হবে। আমরা যেন শহীদদের ভুলে না যাই, তাদের পরিবারকে ভুলে না যাই এটাই হবে তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ নতুন দিনের সূচনা এনে দিয়েছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের ভূমিকা অবিস্মরণীয়। সরকার সবসময় শহীদ পরিবার ও নাগরিকদের পাশে আছে। প্রশাসনের কর্মকর্তাদের ২৪ ঘণ্টা জনগণের সেবা নিশ্চিত করতে হবে এবং জনগণের কথা শোনার জন্য অফিসগুলোকে আরও উন্মুক্ত রাখতে হবে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, গণঅভ্যুত্থানে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ যে ক্ষত সেই ক্ষত নিয়েই আমাদেরকে সামনে এগুতে হচ্ছে। ১৮৬১ সালে পুলিশ বাহিনি গঠিত হওয়ার পর কোন দিন পুলিশের কার্যক্রম বন্ধ হয়নি কিন্তু ২৪ এর গণঅভ্যুাত্থানে এই বাহিনি একেবারেই ভেঙে পড়ে। আমরা জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনেছি, তাদের বক্তব্য আমাদের শুনতে হবে। তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন দেশ গড়তে সকলকে এক যোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম সহকারী কমিশনার মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে ঝিনাইদহের তিন জন শহীদের পিতা-মাতা, স্বজন এবং জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট সম্মাননা এবং উপহার সামগ্রী তুলে দেন অতিথি বৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এবং প্রশাসনের কর্মকর্তারা জুলাই শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

office@ukantho.com


Photo

ঈদের শেষ মুহুর্তে নির্ঘুম রাত কাটাচ্ছে ঝিনাইদহের দর্জি শ্রমিকেরা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঈদের শেষ মুহুর্তে নির্ঘুম...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, পরবর্তীতে কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিব্দেক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি...

Photo

জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্তির কথা বলা বিভ্রান্তিমূলক: রিজভী

এফএনএস: জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত...

Photo

বাগেরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত