সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে মা

উচ্চকন্ঠ   06-Oct-2025   61

Photo

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকায় পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র। প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ছুটে এসে ঘরে প্রবেশ করলে বিছানার ওপর তার নিথর দেহ দেখতে পান। লাশের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল বলেও জানান তারা। খবর পেয়ে ভ‚জপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

office@ukantho.com


Photo

যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনায় আমরা খুবই উৎসাহিত: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যুক্তরাজ্যে...

Photo

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল

এফএনএস: রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা...

Photo

ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম...

Photo

কোটচাঁদপুরের তালশার গ্রামে স্বপ্নছোঁয়ার সংবর্ধনা অনুষ্ঠান

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত