সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আ. লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম

উচ্চকন্ঠ   09-May-2025   89

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, একটি দলের এক্টিভিস্টরা বলে বেড়াচ্ছেন বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না। এটা মিথ্যা কথা। আমার ক্যাবিনেটে প্রথম মিটিংয়ে স্পষ্টভাবে এ আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। নাহিদ-আসিফও আমার পক্ষে ছিল। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, একটি দলের এক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না, এটা বলে বেড়াচ্ছেন। মিথ্যা কথা। ক্যাবিনেটে প্রথম মিটিং ছিল আমার। আমি স্পষ্টভাবে এ আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। নাহিদ আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই। দল হিসেবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল ন্যুরেমবার্গ ট্রায়ালের মত পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা। এ যুক্তি যিনি দিয়েছিলেন, একটি দলের এক্টিভিস্টরা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপোকাত করতে। অথচ, উনার সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে কোন লাভ নেই। তথ্য উপদেষ্টা লেখেন, বলে রাখা ভালো, দুজন আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা (একজন ইতোমধ্যে মারা গিয়েছেন) ও আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন। সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন। (বৃহস্পতিবার) বিকালে কথা হয়েছে। দল হিসাবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টা। উনাকে ধন্যবাদ। তিনি লেখেন, মিথ্যা বলা বন্ধ করুন। ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস টালবাহানা নিয়ে আমরা বলবো। ছাত্রদের দল ঘোষণার প্রাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন। সমস্যা নেই, আমরাও চাই সবাই স্বীকৃত হোক। কিন্তু, এখন সেটাও হতে দিবেন না। দোষ আমাদেরও কম না। আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম। ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে মাহফুজ আলম লেখেন, আমরা নির্বাচন পেছাতে চাইনা। আপনারা যদি মনে করেন, ছাত্ররা নিজেদের আদর্শ ও পরিকল্পনা নিতে পারেনা বরং এখান থেকে ওখান থেকে অহি আসলে আমরা কিছু করি, তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন, নয়তো ছাত্রদের ডিলেজিটিমাইজ করার পরিকল্পনায় আছেন। সেই আগস্ট থেকেই আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি, সবার পরামর্শ নিয়েই করেছি। বরং, উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি। সবার আগে উনাদের সঙ্গে পরামর্শ করেছি। ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব। সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ! অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লেখেন, আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই। উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই। উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে ও ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও প্রাগমাটিক ভ‚মিকা রাখবেন বলেই আস্থা রাখি। উক্ত দলকে নিয়ে কে কী বলবে জানি না কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সঙ্গে নিয়ে দেশের পক্ষে, অভ্যুত্থানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐকমত্যের নেতৃত্ব দিক। দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসাবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সঙ্গে চলবেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ঐক্যবদ্ধ হোন। নেতৃত্ব দিন। এ প্রজন্মকে হতাশ করবেন না। এ প্রজন্ম এ দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ।

office@ukantho.com


Photo

সবজি-মাছ-মুরগির দাম বেড়েছে, চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা

এফএনএস: রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে...

Photo

ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ কুষ্টিয়ার...

Photo

ঝিনাইদহে অনুষ্ঠিত হলো চাকরীর মেলা, শতশত চাকুরী প্রত্যশীদের ভীড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কারিগরী ও তথ্যপ্রযুক্তি...

Photo

ঝিনাইদহে সাড়ে ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত