মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস

উচ্চকন্ঠ   06-Oct-2025   69

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, অন্য কোনো প্রতীক নিয়ে নয়। সোমবার দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করবো, তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে, অতীত ও আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে যেন জনগণের কাছে পৌঁছাতে পারে, তারা যেন নির্বাচন করতে পারে। সারজিস আরও বলেন, যদি নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায়সংগত অধিকার না দেয়, আমাদের শাপলা প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করবো এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কাজ করার আস্থা হারিয়ে ফেলবে। নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে এসময় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম-সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম-সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

বেসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী...

Photo

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ, প্রতিবেদক : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ...

Photo

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা

এফএনএস: সাতক্ষীরা সদরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর আত্মহত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত