বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যাত্রী সেজে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

উচ্চকন্ঠ   05-Oct-2025   135

Photo

এফএনএস:রাজধানীর রমনা এলাকায় যাত্রী সেজে এক চালককে আহত করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত চালক সাহেব আলী (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবারদিবাগত রাত পৌনে ৩টার দিকে মৎস্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত চালক সাহেব আলী জানান, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে শাহবাগ থেকে দুজন যাত্রী তার অটোরিকশায় ওঠেন এবং শিল্পকলায় যাওয়ার কথা বলেন। কিন্তু মৎস্য ভবনের সামনে পৌঁছালে হঠাৎ তারা তার মাথায় আঘাত করে জখম করেন। পরে তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ ৭-৮ শত টাকা এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। আহত সাহেব আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। বর্তমানে তিনি মগবাজারের মধুবাগ এলাকায় দুলাল মিয়ার গ্যারেজে থাকেন।

office@ukantho.com


Photo

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে বাগবিতন্ডার...

Photo

খালেদা জিয়ার আরোগ্য কামনায় কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন...

Photo

কালীগঞ্জে কলেজের অফিস সহায়ককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী এম ইউ ডিগ্রি...

Photo

কালীগঞ্জে সাড়ে তিন শত কৃষক পেল বিনামূল্যের সবজী বীজ ও সার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে সবজির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত