বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কলেজের অফিস সহায়ককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

উচ্চকন্ঠ   02-Apr-2026   111

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী এম ইউ ডিগ্রি কলেজের অফিস সহায়ক তাপস সাধু খা কে বেধড়ক পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কলেজ ক্যাম্পাস অভ্যান্তরেই ৭/৮ জনের একদল দূর্বত্তরা তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে জখমের পর ফেলে রেখে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন তাপস সাধু খা জানায়, সকালে কলেজের অফিসের সামনে গেলে প্রভাষক আব্দুল লতিফ তাকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন। এরপর তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যেই সাইকেলষ্টান্ড রুমের সামনে এসে কেয়ারটেকার সলেমান বিশ্বাসের সাথে কথা বলছিলেন। এ সময় অতর্কিত ভাবে মুখে মাস্ক পরিহিত ৭/৮ জন যুবক হকিষ্টিক ও লাঠিসোঠা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়েন। দূর্রবৃত্তরা তাকে কে বেধড়ক পেটাতে থাকে। তার চিৎকারে কলেজের সাধারন ছাত্ররা এগিয়ে আসলে দূরবৃত্তরা চলে যায়। উপস্থিত সাধারন ছাত্ররা আহত তাপস সাধু খা কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কলেজের অধ্যক্ষ চিন্ময় কুমার বাড়ই বলেন, মারপিট ঘটনার সময়ে তিনি নিজ অফিসে কাজ করছিলেন। পরে বাইরে বেরিয়ে এসে বিষয়টি তিনি জানতে পারেন। তবে, মারপিট ঘটনায় কোন ব্যবস্থা নিচ্ছেন কি না, এমন উত্তরে আলোচনা চলছে বলেন জানান তিনি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রয়ারী অত্র কলেজের প্রভাষক আব্দুল লতিফসহ কয়েকজন শিক্ষক তাপস সাধুকে গালিগালাজ ও লাঞ্চিত করেছিল। এ ঘটনায় ওই সময়ে তিনি কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

office@ukantho.com


Photo

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ...

Photo

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

কালীগঞ্জে বৃদ্ধ ভ্যান চালককে ১ লক্ষ টাকা চাঁদা দাবী, না পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে ডাবল মার্ডার...

Photo

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

এফএনএস: সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত