শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গাজীপুরসহ সারা দেশে যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট

উচ্চকন্ঠ   08-Feb-2025   31

Photo

এফএনএস: সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার থেকেই এ অপারেশন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান। তিনি জানান, গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ফয়সল হাসান আরও জানান, এই অপারেশনের ব্যাপারে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এদিকে শনিবার সকাল ১০ টার দিকে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় নয়। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনগণের ওপর হামলায় আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে তাদেরকে হাসপাতালে আনা হয়। আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন(২২) নাঈম (২১) ও ইয়াকিব (২৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গাজীপুরের ঘটনায় এই পর্যন্ত হাসপাতালে মোট ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের সার্জারি হয়েছে। তার অবস্থা একটু খারাপ, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হলেও তারা স্ট্যাবল আছেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে বাওড়ে মাছ ধরতে গিয়ে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাওড়ে মাছ...

Photo

বগুড়ায় ঘরে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা

এফএনএস: বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে...

Photo

হরিণাকুন্ডুতে মাশরুম চাষি প্রতিবন্দ্বী যুবকের উপর সন্ত্রাসী হামলা, বাড়িঘরে লুটপাট: মামলা নেইনি পুলিশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

Photo

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত