অপরাধ
হরিণাকুন্ডুতে মাশরুম চাষি প্রতিবন্দ্বী যুবকের উপর সন্ত্রাসী হামলা, বাড়িঘরে লুটপাট: মামলা নেইনি পুলিশ
উচ্চকন্ঠ 07-Apr-2025 48
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মাশরুম চাষে সফল উদ্যোক্তা তরিকুল ইসলাম (২২) নামের এক প্রতিবন্দ্বী যুবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। তাকে ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় তার ভাই, ভাবি, ভাতিজাসহ ৫ জন। তারা সকলেই ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের টাকিয়ারপোতা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শারীরিক প্রতিবন্দ্বী তরিকুলের একটি মাশরুম চাষের প্রকল্প আছে যা সরকারি সহযোগীতায় পরিচালিত হয় এবং সফল উদ্যোক্তা হিসেবে জেলা এবং বিভাগীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার পেয়েছে। এই প্রকল্প এবং বাড়ির জমি নিয়ে গ্রামের সন্ত্রাসী শিপনের সাথে তার দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শিপন একই গ্রামের শহিদ মলিতার ছেলে সে গ্রামের সব অপকর্মের হোতা। ঘটনার দিন দুপুরে একই গ্রামের শিপন, মোস্তফা, বারী, আরিফুল, সুজন ও রিপনসহ আরও বেশ কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে তরিকুলের বাড়ির পাশের একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাই। তখন তরিকুল এবং তার ভায়েরা নিষেধ করতে গেলে সন্ত্রাসী শিপনের দলবলসহ তাদের বাড়ির উপরে গিয়ে হামলা চালাই। হামলায় প্রতিবন্দ্বী তরিকুলসহ তার বড় ভাই শরিফুল (৪৫), মেজভাই আব্দুস সুবহান (৪২), ভাতিজা তাজমির (২০), রাজন (২১), প্রান্ত (১৪) ভাবি মনিরা (৪২) আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করে। এসময় তারা মাশরুমসহ চার লক্ষ টারার মালামাল ক্ষয়ক্ষতি ও লুটপাট করে নিয়ে যায় বলে দাবী করেন তরিকুলের স্বজনরা।
অপরদিকে হামলাকারী শিপন আহত হওয়ার ভান করে তার দলের কয়েকজনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আহত মূল ভিকটিমদের মামলা করার আগেই প্রতিবন্দ্বী তরিকুলসহ বেশ কয়েক জনের নামে থানায় মামলা করে শিপনের অনুসারীরা।
এরপর আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানায় পরে ভিকটিম উপায়ন্তর না দেখে কোর্টে মামলা করতে বাধ্য হয়।
এবিষয়ে মাশরুম চাষী প্রতিবন্দ্বী তরিকুল ইসলাম বলেন বেশ কিছুদিন ধরেই শিপন আমার উপরে ও আমার মাশরুম চাষের প্রতি খারাপ নজর দিয়ে আসছে এবং আমার সাথে খারাপ ব্যবহার করে টাকা দাবি করে। আমি প্রতিবন্দ্বী বলে শারীরিক ভাবে অক্ষম তাই এসব ব্যাবহার সহ্য করে নিয়ে চলি কিন্তু এখন সে প্রতিনিয়ত খারাপ আচরণ করছে। আগে শিপন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রানা হামিদের নাম ভাঙ্গিয়ে এলকায় সন্ত্রাসী কর্মকান্ড করত আর এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছেন বলে দাবি করেন এলাকাবাসী।
এবিষয়ে অভিযুক্ত প্রতিপক্ষ শিপনের কাছে জানার জন্য একাধিকবার তার ফোন নম্বরে ফোল দিলেও তা রিসিভ করেন নি তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলা না করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে তরিকুলের হুমকী দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তদন্ত স্বাপেক্ষে অপরাধির বিচার দাবী করেন এলাকাবাসী।
এবিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. রউফ খান জানান, গত বৃহস্পতিবারে হরিণাকুন্ডু থানার টাকিয়ার পোতা গ্রামের দুই পক্ষ মারামারি করেছে বলে আমারা খবর পায়। পরে খবর পেলে ঘটনাস্থলে চরপাড়া ফাঁড়ির পুলিশ পাঠিয়ে ঘটনা শান্ত করি। পরে একপক্ষ থানায় মামলা করেছে। আরেকপক্ষ মামলা করতে এলে আমি তাদের বলি, যাদের নামে মামলা হয়েছে তারা যেন থানায় মামলা করতে না আসে। অন্য কাউকে দিয়ে মামলা করান। পরে তারা আর মামলা করতে আসেনি। কোর্টে মামলা হলে আমারা তদন্তপূবর্ক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
office@ukantho.com