সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   30-Apr-2025   67

Photo

এফএনএস: মুসলিম এবং হিন্দু এক বৃত্তে দুটি ফুলের মতো উল্লেখ করে, বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু-মুসলমানের মধ্যে এক সময় গভীর বন্ধন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে অনেকে প্রশ্ন করতেন- মুসলমান হয়ে আমরা কেন ভারতে এসেছি? তখন হিন্দু সম্প্রদায়ের অনেকেই বলতেন, আমরা মানুষকে হিন্দু-মুসলমান হিসেবে দেখি না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বুধবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কালীবাড়ি বাজারে অবস্থিত শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী “শনিদেব” এর মন্দির ফলক উন্মোচনের অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের সন্ধ্যা শুরু হতো শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে। আমি নিজেও বহুবার পূজার প্রসাদ খেয়েছি। কিন্তু রাজনৈতিক কারণে এক সময় আমাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা আমার জন্য দুঃখজনক। তিনি আরও বলেন, আমাদের পরিবার সবসময় আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের রক্ষা করবো আমরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা (সনাতন ধর্মাবলম্বী) নিজেদের কখনও ছোট মনে করবেন না, বহিরাগত মনে করবেন না। যারাই এ দেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এ দেশের নাগরিকে। আপনাদের যে কোনও রাজনীতি করবার বা না করবার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো-মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার। আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু, কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটিই মানুষের মূল পরিচয় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে ফখরুল বলেন, অনেকেই বলেন, আমার মধ্যে রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা প্রীতি রয়েছে। আমি তাকে কেবল কবি হিসেবে নয়, একজন দার্শনিক হিসেবেও দেখি। সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, তাই আমি ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করি না। সত্যজিৎ কুমার কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহসভাপতি ওবায়দুল্লা মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দিরপাড়ার মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।

office@ukantho.com


Photo

ইদুল আজহা উপলক্ষে কালীগঞ্জে আস সুফ্ফাহ জনকল্যাণ সংস্থার হাদিয়া বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: আস্-সুফ্ফাহ্ জনকল্যাণ সংস্থার সৌজন্যে...

Photo

কালীগঞ্জে পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা

জামির হোসেন , নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬...

Photo

যশোরে গণধর্ষণের শিকার কিশোরী জন্ম দিলো কন্যা সন্তান

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় গণধর্ষণের শিকার...

Photo

আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

এফএনএস: সিলেট জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত