রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   30-Sep-2025   70

Photo

এফএনএস: চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে গুজব ও মিথ্যাচারের অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা শিবিরের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। অভিযুক্তরা হলেন- জিয়া সাইবার ফোর্সের মহাসচিব সফিক আরমান, ছাত্রদল নেতা রিয়াদ পাটওয়ারী ও সজীব পাটওয়ারী। অভিযোগে বলা হয়েছে, তারা ফেসবুকে দীন মোহাম্মদকে শিবির সন্ত্রাসী ও জঙ্গি নেতা আখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। নোবিপ্রবি শিবিরের আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক বলেন, দীন মোহাম্মদের সঙ্গে শিবিরের কোনও সম্পর্ক নেই। পরিকল্পিতভাবে আমাদের সংগঠনকে জড়ানো হচ্ছে। নিরপেক্ষ তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, আমরা তাদের শাস্তির দাবি জানাই। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগপত্র পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

বশির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্বল্প আয়ু সম্পন্ন...

Photo

ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিন ছাত্রীকে যৌন হয়রানি...

Photo

নির্বাচন কোনো অবস্থাতেই জুন থেকে পেছাবে না: আইন উপদেষ্টা

এফএনএস: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে—আমরা...

Photo

ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ বাদ, যুক্ত হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

এফএনএস: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত