অন্যান্য
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত
উচ্চকন্ঠ 30-Sep-2025 72
এফএনএস: রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার এক যাত্রী আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত যাত্রী হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালে আহত অবস্থায় আউয়ালকে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে পুলিশে দিয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত আউয়াল গাজীপুরের শ্রীপুর উপজেলার গরমি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
office@ukantho.com