বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দোকানের দেওয়াল ভেঙ্গে লাখ টাকার ব্যাটারি চুরি

উচ্চকন্ঠ   30-Sep-2025   95

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভাই ভাই ব্যাটারি নামক একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মেইন বাসষ্ট্যান্ডের যশোর সড়কের ভাই ভাই ব্যাটারি নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। পতিষ্ঠানের পরিচালক রাশিদ শাহরিয়ার হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যটারির ডিলার।
চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, সোমবার রাত ১০টার দিকে আমরা ঘর বন্ধ করে বাসায় চলে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসে দেখি ঘরের পিছনের দেওয়াল ভাঙা এবং ভেতরের ব্যাটারি ও বেশকিছু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি, পুরাতন ব্যাটারি যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা কারছি খুব দ্রুততম সময়ের মধ্যে আসামী আটক করতে পারবো।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেল ৫০০ দুস্থ মানুষ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির ফ্রি...

Photo

জাল সনদে চাকরি প্রধান শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদন্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাল সনদে চাকরি, প্রতিষ্ঠানের অর্থ...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গুদামে জমাট বাধা সার নিয়ে চলছে রমরমা অর্থ বানিজ্য: দেখার কি কেউ নেই?

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে বাফার সার গুদামে হ্যান্ডলিং ঠিকাদার,...

Photo

যশোর শিক্ষা বোর্ডের: জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

একরামুল ইসলাম তুষার কালীগঞ্জ ঝিনাইদহ : যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত