রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ২ ছাত্রদল নেতা আটক

উচ্চকন্ঠ   16-Aug-2025   58

Photo

এফএনএস: ফেনী সদরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা আটক হয়েছেন। গত শুক্রবার দিনগত রাতে উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান চলে। শনিবার সকালে অভিযান সংশ্লিষ্ট এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। আটকরা হলেন- জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)। যৌথবাহিনী সূত্র জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, বিষয়টি এখনো অবগত নই। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা আমরা খোঁজখবর নিচ্ছি। তবে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেনী মডেল থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নবনির্বাচিত এমপির পরিচ্ছন্নতা অভিযান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এবার পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ঝিনাইদ-২...

Photo

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

এফএনএস: জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য...

Photo

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের...

Photo

শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত