সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

উচ্চকন্ঠ   26-Sep-2025   44

Photo

এফএনএস: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রæমর্দন বাঘেরকোনার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ছাড়াও শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। জানা গেছে, সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা জাসাসের ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক...

Photo

বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য...

Photo

সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার

এফএনএস: উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত