বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   26-Sep-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ, শহর শাখা জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে বক্তারা জুলাই সদন বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয়।

office@ukantho.com


Photo

"এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল আর জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র" রাশেদ খান

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ...

Photo

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার

এফএনএস: চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের...

Photo

আগামী জাতীয় নির্বাচন কীভাবে করবেন?: নির্বাচন কমিশনকে আপিল বিভাগ

এফএনএস: শপথের মতামতের জন্য কেন আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠালেন, জুলাইয়ের...

Photo

ঝিনাইদহের গ্রামে গ্রামে খালেদা জিয়ার দোয়া মাহফিলে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত