বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অস্বচ্ছল মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান

উচ্চকন্ঠ   25-Sep-2025   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্ত'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, শহর সমাজ সেবা অফিসার আফাজ উদ্দীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার (রে:জি) হাসানুজ্জামান, সাংবাদিক ময়না খাতুন, শুশিল সমাজের সাদ্দাম হোসেন, মো: সাবু, গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী উজ্জ্বল কুমার চাকী, অফিস সেক্রেটারী নুসরাত জাহান মেঘলা, এপিও আনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের সহ অতিথিগন ৫০টি শাড়ি ও ৫০ টি লুংগি এবং ১০ জন অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

office@ukantho.com


Photo

বিয়ের এক দিন পর কলাবাগান থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে আবু সালেম (৩৫) নামে এক...

Photo

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস সিপিসির

এফএনএস: বাংলাদেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে অর্থনৈতিক উন্নয়ন...

Photo

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ঢাবি ছাত্রীর মৃত্যু

এফএনএস: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা...

Photo

কাদায় পিছলে পড়ে আহত নারী ও শিশুকে উদ্ধার করলেন ইউএনও: এ যেন জুতা মেরে গরু দান! বললেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত