বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ঢাবি ছাত্রীর মৃত্যু

উচ্চকন্ঠ   16-Aug-2025   60

Photo

এফএনএস: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা। শুক্রবার সকালে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়। সহপাঠীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে লিজা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃৎপিন্ডে টিউমার ও ফুসফুসে পানি জমার কথা জানান। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই সকালে মারা যান এই মেধাবী শিক্ষার্থী।

office@ukantho.com


Photo

হবিগঞ্জে সুমাইয়া হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এফএনএস: হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে...

Photo

কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৫...

Photo

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত