মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   23-Sep-2025   63

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল সদর পৌর শাখার ৮নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলার পৌর এলাকায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মিসেস শিরিন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ কাজল লতা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইরানি আক্তার সুমি।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অশোক কুন্ডু, নগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবাদত হোসেন মিনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল হক।
বক্তারা বলেন, জামায়াত অতীতে বিএনপির সঙ্গে থেকে আন্দোলন সংগ্রামকে শক্তিশালী করেছে। কিন্তু বর্তমানে তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছে। এ লক্ষ্যে গ্রামে-গঞ্জে নারীদের নিয়ে তালিম কর্মসূচির নামে চাঁদা আদায় করছে। বক্তাদের অভিযোগ, এসব চাঁদার টাকায় জামায়াতের নেতারা বিলাসবহুল বাড়ি ও গাড়িতে জীবনযাপন করছে।
তারা আরও অভিযোগ করেন, নড়াইল-২ আসনে জামায়াতের নেতা আতাউর রহমান বাচ্চুর প্রচারণায় এ চাঁদার টাকা দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় করে লিফলেট, ব্যানার ও ফেস্টুন বিতরণ করা হচ্ছে। পরে তালিম কর্মসূচির মাধ্যমে তারা দাড়িপাল্লায় ভোট চাইছে এবং ভোট দিলে বেহেস্তে যাওয়া যায় এমন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করছে।

office@ukantho.com


Photo

দশম শ্রেণির ছাত্রী নির্জনাকে খুন করেন নিজের বাবা-মা, মায়ের স্বীকারোক্তি

এফএনএস: সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফান...

Photo

যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে জোট নয়: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত...

Photo

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অসুস্থ...

Photo

ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত