বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মশালা

উচ্চকন্ঠ   23-Sep-2025   44

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজলভ্য করতে ঝিনাইদহে কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে জেলার সকল ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জিএম কামালুজ্জামান কামাল। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার পশ্চিমাঞ্চল ২ এর আঞ্চলিক প্রধান এস এম এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, জনতা ব্যাংক ঝিনাইদহ এরিয়া অফিসের ডিজিএম শহিদুল ইসলাম, অগ্রনী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এস এম ইস্রাফিল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জিয়াউর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার শাখা ব্যবস্থাপক এস এম ফিরোজ হায়দার। লীড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার আয়োজনে এ কর্মশালায় ১৩০ জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেয়।
বক্তারা বলেন, ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়লে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ সহজ হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। একইসঙ্গে এ খাত দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ...

Photo

আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: উপদেষ্টা আসিফ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

Photo

মহেশপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর কমিটি গঠন: মাওঃ আবু দাউদ সভাপতি ও মাওঃ মোঃ আলমগীর হোসেন সম্পাদক

অসিম মোদক, মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাংলাদেশ খেলাফত...

Photo

রাতের আধারে জেলা পরিষদের আমগাছ কেটে দেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ০৫নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত