সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠক

উচ্চকন্ঠ   25-Nov-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও জলবায়ু নারী ক্লাবের আয়োজনে এবং কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)র সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল করিম।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)র এরিয়া কো-আর্ডনেটর মোঃ হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, আইনজীবি এ্যাড. নাসির উদ্দীন বিশ্বাস, সাংবাদিক বসির আহাম্মেদ, ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, রামনগরের পুরোহিত সুশীল কুমার বাগদী, আদিবাসি ফোরামের সভাপতি নীল কান্ত বিশ্বাস, নারী জলবায়ু ক্লাবের সভাপতি ফুলমতি বেগম, সদস্য শাহনাজ পারভিন, তহমিনা খাতুন মিম, লক্ষী রানী, আশা লতা রানী, ইউনিয়ন পরিষদেও হিসাব রক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, (সিডিপি)’র ভোকাল পার্সন পারভীন নাহার ও মেহেদী হাসান প্রমূখ।

office@ukantho.com


Photo

বিপ্লবী বাঘা যতীন: অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর...

Photo

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

এফএনএস: সিলেটে মধ্যরাতে ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে...

Photo

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৪ মার্চ

এফএনএস: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন...

Photo

ঝিনাইদহ ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পরিষদের পরিচিতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্লাবের বার্ষিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত