সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল ২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম

উচ্চকন্ঠ   18-Sep-2025   58

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেবের সাথে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার সময় নড়াইল জেলা মডেল মসজিদ অডিটরিয়াম অনুষ্ঠানটি হয়।
নড়াইল -২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেব নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সথে মতবিনিময় সভায় বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত সহ ব্যক্তিগত পরিচয়, শিক্ষাগত (এমএ/দাওরা হাদিস)
যোগ্যতাসহ কর্মদক্ষতা বিষয়ে আলোচনা তুলে ধরেন।তিনি আরো বলেন, আমি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ খেদমতের দায়িত্ব পালনকরে আসছি।আমি ভালো সন্মানিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এর এর ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেছি (অবঃ) ।নড়াইলের মানুষের সেবা করার জন্য দল আমাকে মনোনয়ন দিয়েছে জনগণ সুযোগ দিলে সর্বোচ্চ করবো ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মীনা,ইসলামী আন্দোলন নড়াইল জেলা সেক্রেটারি ডা. এস এম নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোঃ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসাইন, সহ-সভাপতি বিএম মুস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ রায়হান শেখ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ছাত্রদলের অপপ্রচারের বিরুদ্ধে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের...

Photo

লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

এফএনএস: অর্ধযুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে...

Photo

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয় জখম, অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতারের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী...

Photo

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

এফএনএস: বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম কোর্টের আইনজীবী সাইফুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত