সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চলতি সপ্তাহে তফসিল: সিইসি

উচ্চকন্ঠ   09-Dec-2025   70

Photo

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি। তিনি আরও বলেন, উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় (মোতায়ন) করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি। প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা (নির্বাচন সংক্রান্ত) নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি। এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ দিন ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে গতকাল মঙ্গলবার সিইসি এবং তার সচিব বৈঠকের উদ্দেশ্যে এসেছেন। জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও আসন্ন নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।

office@ukantho.com


Photo

পাওনাদারের ভয়ে স্বপরিবারে পালিয়ে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আটক

এফএনএস: আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে...

Photo

আবারো অপরাধ জগতে সক্রিয় ঝিনাইদহের সেই মালেক ও বাবুল মাস্তান, নেপথ্যে ডাকবাংলার বারি মোল্লা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কৃষক আলফাজ...

Photo

নড়াইলের আলোচিত কৃষি কর্মকর্তাকে অবশেষে বদলি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: ঘুষ, অনিয়ম, স্বেচ্ছাচারি কর্মকাণ্ডের...

Photo

অফিস সহায়ক মহিদুল ইসলাম পিন্টু বদলি আদেশ ঠেকাতে মরিয়া ঢালছে লাখ লাখ টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত