রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ধান্দাবাজরা অক্টোপাশের মতো ঘিরে ফেলেছে রাশেদ খাঁনকে, হতাশ কালীগঞ্জবাসী

উচ্চকন্ঠ   13-Jan-2026   367

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ঝিনাইদহ সদরের বাসিন্দা রাশেদ খানকে ইতিমধ্যে অক্টোপাশের মতো ঘিরে ফেলেছে কালীগঞ্জের এক শ্রেণির চিহ্নিত ধান্দাবাজ মতলববাজরা। এসম দৃশ্য দেখে হতাশ হয়ে পড়েছে কালীগঞ্জের বিএনপির ত্যাগী নেতাকর্মীসহ সচেতন এলাকাবাসী। এদের থেকে সরে আসতে না পারলে বিজয়ের শেষ হাসি থেকে রাশেদ খান বঞ্চিত হতে পারেন এমন মন্তব্য সচেতন মহলের।
এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা জানান, এসব চিহ্নিত ধান্দাবাজ ও মতলববাজদের একটি অংশ এক সময় বিএনপির পতাকাতলে থাকলেও পরবর্তীতে পতিত আওয়ামী সরকারের স্থানীয় এমপির সহযাত্রী হয়ে উঠেছিলেন। এরা আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবেও ব্যাপক পরিচিতি অর্জনও করেছিলেন। অন্য আরেকটি শ্রেণি দীর্ঘ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী আমলে ব্যবসায়ের ক্ষতি হবে অথবা অসুস্থতাজনিত কারণে অথবা পারিবারিক সমস্যার অযুহাত দেখিয়ে বিএনপির দলীয় কর্মকান্ড থেকে বিরত ছিলেন। তাদেরকে হাজারো অনুরোধ করেও কোন মিছিল মিটিং, সভা-সমাবেশে পাওয়া যায়নি। অথচ ৫ আগষ্টের পরিবর্তনের পর এরা আকস্মিকভাবে বড় বিএনপি বনে গেছেন। এরা মনোনয়ন পাবেন এমন শতভাগ সম্ভাবনার আশায় একজন কেন্দ্রীয় নেতার আস্থাভাজন হয়ে অতি বিপ্লবী আচরণে মত্ত হয়েছিলেন। অথচ এসব মতলববাজ ধান্দাবাজ যেই না দেখেছে রাশেদ খাঁন মনোনয়ন পেয়েছেন তখনই নদীর স্রোতের মতো এরা দিগি¦দিগ জ্ঞানশুন্য হয়ে রাশেদ খানের স্বপক্ষে থাকার নিয়তে তার ঝিনাইদহের বাসায় ভিড় জমিয়েছেন। কথার ফুলঝুড়ি ছুটিয়ে এসব ধান্দাবাজরা তার আস্থাভাজন হয়ে ওঠার চেষ্টা করে চলেছেন। এরা এদের চলনে বলনে বুঝাতে চেষ্টা করছেন তারাই কালীগঞ্জের গণমানুষের প্রতিনিধি। বর্তমানে অবস্থাদৃষ্টে পরিলক্ষিত হচ্ছে রাশেদ খাঁন যে দিকে তাকাচ্ছেন সেদিকেই এসব ধান্দাবাজ মতলববাজদের প্রতিচ্ছবি।
সচেতন মহলের ভাষ্য মতে জানা যায, রাশেদ খান যেহেতু স্থানীয় বাসিন্দা নন সেহেতু এসব ধান্দাবাজ ও মতলববাজরা সহজেই তাকে ভুল পথে পরিচালিত করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে চলেছেন। এসব গণবিচ্ছিন্ন মতলববাজদের সম্পকে যদি রাশেদ খাঁন দ্রæত সতর্ক না হন তাহলে তার আগামী দিনের স্বপ্ন বিফলে যাবার সম্ভাবনাই বেশি।

office@ukantho.com


Photo

তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো...

Photo

কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা...

Photo

রাজধানীতে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, চড়া সবজির বাজার

এফএনএস: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে।...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয়: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‎অবাধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত